-15%

    শিউলি — ফ্লোরাল প্রিন্ট লেজার কাটিং থ্রি-পিস

    Original price was: 1,590৳ .Current price is: 1,350৳ .

    হালকা জমিনে ছোট ছোট ফুল, কামিজের নিচে সাদামাটা অথচ সুন্দর লেজার কাটিং। নরম রং, গরমেও হালকা।

    • আনস্টিচড থ্রি-পিস: কামিজ, পায়জামা, ওড়না
    • ৩টি রং: অফ-হোয়াইট, পিচ, মিন্ট সবুজ
    • পণ্য হাতে পেয়ে টাকা দিন

    Description

    শরতের সকালে উঠোনে ঝরে থাকা শিউলির কথা মনে পড়ে? সেই ছবিটাই ধরতে চেয়েছি এই সেটে — হালকা জমিনে ছোট ছোট ফুল, আর কামিজের নিচে সাদামাটা অথচ সুন্দর লেজার কাটিং। রংগুলো নরম, চোখে আরাম দেয়, গরমের দিনেও গায়ে হালকা লাগে।

    সেটে যা যা থাকছে

    • কামিজ: ছোট ফুলের প্রিন্ট; হাতা ও নিচের পাড়ে লেজার কাটিং
    • পায়জামা: এক রঙের, পাড়ে লেজার কাটিংয়ের বর্ডার
    • ওড়না: ম্যাচিং প্রিন্ট, কিনারায় সরু বর্ডার

    কাপড় ও মাপ (আনুমানিক)

    • কামিজ: কটন, প্রায় ২.৫ গজ
    • পায়জামা: কটন, প্রায় ২.৫ গজ
    • ওড়না: কটন, প্রায় ২.৫ গজ

    সেটটি আনস্টিচড — নিজের মাপে, পছন্দের কাটে বানিয়ে নিন।

    কখন পরবেন

    অফিস, ক্লাস বা ঘরোয়া অনুষ্ঠান — যেখানে সাজটা হবে মার্জিত, কিন্তু চোখে পড়ার মতো।

    যত্ন নেবেন যেভাবে

    • প্রথমবার আলাদা করে ঠান্ডা পানিতে হাতে ধুয়ে নিন।
    • লেজার কাটিং বা কাজের জায়গা ঘষবেন না, জোরে মোচড়াবেন না।
    • উল্টো করে ছায়ায় শুকান।
    • উল্টো পিঠে মাঝারি তাপে আয়রন করুন।

    ডেলিভারি ও পেমেন্ট

    • নারায়ণগঞ্জ ও ঢাকা সিটিতে ১–২ দিন, ঢাকার বাইরে ২–৪ দিন
    • পণ্য হাতে পেয়ে টাকা দিন (ক্যাশ অন ডেলিভারি)
    • ডেলিভারির সময় রাইডারের সামনে দেখে নিন; ত্রুটি থাকলে ৪৮ ঘণ্টার মধ্যে জানান

    আলো ও মোবাইলের স্ক্রিনভেদে রং সামান্য আলাদা লাগতে পারে। নিশ্চিত হতে WhatsApp-এ (01871-575613) আসল ছবি বা ভিডিও চেয়ে নিন।

    Additional information

    WeightN/A
    রং

    অফ-হোয়াইট, পিচ, মিন্ট সবুজ

    কাপড়

    কটন

    ধরন

    আনস্টিচড