আপনার ব্যবসার জন্য ভরসার উৎস
অনলাইন পেজ, বুটিক বা দোকান — লেজার কাটিং, কারচুপি আর এমব্রয়ডারি থ্রি-পিস নিন সরাসরি রূপগঞ্জ থেকে, পাইকারি দামে।
কারা আমাদের কাছ থেকে পাইকারি নেন
অনলাইন পেজ ও এফ-কমার্স
ফেসবুক বা ইনস্টাগ্রামে যাঁরা থ্রি-পিস বিক্রি করেন।
বুটিক ও দোকান
মার্কেট, শপিং মল বা এলাকার পোশাকের দোকান।
দর্জি ও ডিজাইনার
যাঁদের গজ হিসেবে এমব্রয়ডারি কাপড় দরকার।
পাইকারিতে আমাদের সুবিধা
পাইকারি রেট
পরিমাণ যত বাড়ে, দাম তত কমে। রেট লিস্ট চাইলেই পাঠিয়ে দিই।
মিক্সড রং ও ডিজাইন
এক ডিজাইনের সব এক রঙে নিতে হবে না — মিশিয়ে নিন।
প্রোডাক্ট ছবি
আপনার পেজে পোস্ট করার মতো ছবি আমরাই দিই।
নিয়মিত নতুন ডিজাইন
নতুন কালেকশন এলে রিসেলাররা আগে জানেন।
সারা দেশে কুরিয়ার
যে জেলাতেই থাকুন, মাল পৌঁছে যাবে।
বড় অর্ডারে কাস্টম কাজ
নির্দিষ্ট পরিমাণে নিজের পছন্দের রং বা নকশায় বানিয়ে নিন।
চার ধাপে পাইকারি অর্ডার
যা জানতে চান
সর্বনিম্ন কত পিস নিতে হবে?
পাইকারি রেট শুরু ১০ পিস থেকে। ডিজাইন আর রং মিক্স করা যায়।
প্রথমবার কি স্যাম্পল নিতে পারব?
পারবেন। ২–৩টি স্যাম্পল খুচরা দামে নিয়ে কাপড় দেখে নিন, পরে বড় অর্ডার দিন।
আপনাদের ছবি কি আমার পেজে ব্যবহার করতে পারব?
আমাদের কাছ থেকে কেনা পণ্যের জন্য পারবেন।
পেমেন্ট কীভাবে?
অগ্রিম বিকাশ, নগদ বা ব্যাংকে; বাকি টাকা মাল পাওয়ার পর।
ডেলিভারিতে কতদিন লাগে?
স্টকে থাকলে ২–৪ দিন। কাস্টম অর্ডারে সময় আগে জানিয়ে দিই।